বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আবারও ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

এফএনএস স্পোর্টস: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলার যুবারা। অপেক্ষা ছিল প্রতিপক্ষের। গ্র“প পর্বের শেষ ম্যাচে মাল­ীপকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক ভারত। ফলে বাংলার যুবাদের ফাইনাল বাধা এখন ভারত। ফাইনালে জায়গা করে নেওয়াটা ভারতের জন্য তেমন একটা সহজ ছিল না। নিজেদের প্রথম ম্যাচে বাংলার যুবাদের কাছে ২-১ হেরে যায়। তবে নিজেদের গুছিয়ে নিতে খুব একটা সময় নেয়নি স্বাগতিকরা। একে একে শ্রীলঙ্কা,নেপাল ও মাল­ীপকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। অন্যদিকে বাংলাদেশ অপরাজিত থেকে ফাইনালে পা রাখে। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে যুবরা। এরপর যথাক্রমে ভারত এবং মাল­ীপকে হারায় বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নেপালের সাথে ১-১ গোলে ড্র করে গ্র“প চ্যাম্পিয়ন হয়ে পা রাখে। বাংলাদেশের সামনে এখন ২০১৯ সালের সেই ফাইনালের প্রতিশোধ নেওয়ার পালা। ২০১৯ সালের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেই ফাইনালে ১-০ ব্যবধানে হার দেখেছিল বাংলাদেশ। আগামী ৫ আগস্ট ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ম্যাঠে নামবে টিম বাংলাদেশ ও ভারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com