শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন উপজেলা চেয়ারম্যান দোলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরিবারকে সাথে নিয়ে গত ২৪ জুলাই রবিবার দুপুরে ভারতের গিয়ে ছিলেন। ভারতে উন্নত চিকিৎসা শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে গতকাল ৩০ জুলাই শনিবার সন্ধ্যায় উপজেলার গুমনতলীস্থ নিজস্ব বাসভবনে ফেরেন তিনি। এস এম আতাউল হক দোলন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব একে ফজলুল হক এর সুযোগ্য পুত্র। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি বেশ কয়েকদিন শারীরিকভাবে অসুস্থ এবং শরীরে ইন্টারনাল ইনফেকশন ধরা পড়ায় বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়েও সুস্থ হতে না পারায় উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে ছিলেন। এ সময় উনার সাথে গিয়েছিলেন তার সহধর্মিনী মিসেস রোজিনা আক্তার। তিনি উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সহ উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com