মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ার হেলাতলায় পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার হেলাতলায় শত্রুতামূলক ভাবে ৩টি পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষাধিক টাকার মাছ ক্ষতিসাধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১০ আগষ্ট) রাতের কোন এক সময়ে উপজেলার হেলাতলা গ্রামের মাছচাষী শফিকুল ইসলামের চারাপোনা উৎপাদনকারী ৩ টি জলাশয়ে(পুকুর)। ক্ষতিগ্রস্থ মাছচাষী হেলাতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম জানান, দীর্ঘবছর যাবৎ তিনি চারাপোনা মজুদ করে হেলাতলার ৩টি পুকুরে মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ওই সকল পুকুরে মাছের পরিচর্যা করতে যেয়ে দেখতে পাই পুকুরে মজুদ করা সকল চারামাছ সহ বিভিন্ন আকারের মাছ পানিতে ভাসছে। তিনি হতাশা প্রকাশ করে সাংবাদিককে জানান, শত্রুতা করে কে বা কারা আমার ৩ টি পুকুরে বিষ প্রয়োগ করে ১১ লাখ টাকার মাছের ক্ষতিসাধন করেছে। ক্ষতিগ্রস্থ মাছের মধ্যে ৭ লাখ টাকার পাঙ্গাস মাছের চারাপোনা, বড় রুই মাছ ১ লাখ টাকা ও বড় পাঙ্গাস মাছ ৩ লাখ টাকা বলে জানান। শত্রুতামূলক মাছ নিধনের বিষয়টি তিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ও থানা পুলিশকে অভিযোগ আকারে অবগত করেছেন বলে জানা যায়। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল জানান, ঘটনাটি জানার সাথে সাথে উপজেলার মেরিন ফিসারিজ অফিসার কুমার প্রসুন দাশকে ঘটনাস্থলে পাঠিয়ে সত্যতা নিশ্চিত করে বিনষ্টকৃত মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসি মাছ বিনষ্টের ঘটনাটি জানার পর দুঃখ প্রকাশ করে ঘৃণা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com