রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় বাইসাইকেলে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২

এফএনএস: খুলনা শহরে বাইসাইকেলে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবদুল জলিল (৬০) শহরের সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা। গতকাল শনিবার সকাল পৌনে ১০টার দিকে শহরের জিরো পয়েন্ট এলাকায় তিনি মারা যান বলে হরিণটানা থানার ওসি মো. এমদাদুল হক জানান। ওসি প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, আবদুল জলিল সাইকেল চালিয়ে জিরো পয়েন্টের দিকে আসছিলেন। পথে সামনে থেকে আসা ট্রাকটি তাকে চাপা দেয়। এতে জলিল ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি বলে জানান ওসি। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com