রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জুলাইয়ে রপ্তানি আয় ৩৯৮ কোটির বেশি, শীর্ষে প্লাস্টিক পণ্য

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২

এফএনএস: নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ে ৩৯৮ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। এতে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি এ আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরে জুলাইয়ে রপ্তানির পরিমাণ ছিল ৩৪৭ কোটি ডলার। আর চলতি বছরের জুলাইয়ে লক্ষ্যমাত্রা ছিল ৩৯২ কোটি ডলার। জ¦ালানি তেলের সংকট, ইউরোপের যুদ্ধসহ নানা প্রতিবন্ধকতা সত্তে¡ও বেশিরভাগ পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি দেখা গেছে। তবে জুনের তুলনায় জুলাইয়ে রপ্তানি প্রায় ১০০ কোটি ডলার কমে গেছে। গত জুনে বাংলাদেশ ৪৯১ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার ইপিবি হালনাগাদ এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, জুলাইয়ে প্লাস্টিকের পণ্য রপ্তানি হয়েছে ৪৪ দশমিক ৩২ শতাংশ, ম্যানুফ্যাকচার্ড কমডিটিজের পণ্য ১৬ দশমিক ৩৭ শতাংশ, চামড়াজাত পণ্য ৯ দশমিক ৮২ শতাংশ, তৈরি পোশাকে ১৬ দশমিক ১৬ শতাংশ, পাটজাতপণ্যে ৫ দশমিক ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। নিট ও ওভেন মিলিয়ে ৩৩৭ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে জুলাইয়ে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৬১ শতাংশ বেশি। গত বছরের জুলাইয়ে ২৮৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছিল। অন্যদিকে কৃষি, হস্তশিল্প ও কেমিক্যাল পণ্য রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে কমেছে। ২০২২-২৩ অর্থবছরে ৫৮ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্য ধরেছে সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com