বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জয়ে আর্সেনালের ইপিএল শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

এফএনএস স্পোর্টস: শুরুতে সুবর্ণ সুযোগ হাতছাড়া করা গাব্রিয়েল মার্তিনেলি পরে পেলেন জালের দেখা। শেষ দিকে উপহার হিসেবে এলো প্রতিপক্ষের আত্মঘাতী গোল। ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে প্রিমিয়ার লিগে শুভসূচনা করল আর্সেনাল। এবার প্রাক-মৌসুমে সাত ম্যাচের ছয়টিই জেতা আর্সেনাল ফর্মটা বয়ে আনল প্রতিযোগিতামূলক ফুটবলে। ২০২২-২৩ আসরের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে মিকেল আর্তেতার দল জিতল ২-০ গোলে। প্রিমিয়ার লিগে ১৮ বছরের শিরোপা খরা তো আছেই, সবশেষ চার মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারেনি আর্সেনাল। অতীতের সব ব্যর্থতা ঝেড়ে ফেলে সুদিন ফেরানোর প্রত্যয়ের কথা লিগ শুরুর আগের দিন বলেন কোচ আর্তেতা। সেই অভিযানের শুরুটা ভালোই হলো তাদের। চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় আর্সেনাল। ম্যানচেস্টার সিটি থেকে এমিরেটস স্টেডিয়ামের ক্লাবটিতে আসা গাব্রিয়েল জেসুস আলগা বল পেয়ে কয়েক জনের বাধা এড়িয়ে ঢুকে পড়েন প্যালেসের ডি-বক্সে। তার শট প্রতিপক্ষের একজন ঠেকানোর পর পেয়ে যান মার্তিনেলি, কিন্তু কাছ থেকে বাইরে মেরে বসেন তিনি। তিন মিনিট পর সুযোগ আসে আরেকটি। ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে আসা আরেক ফুটবলার অলেকসান্দার জিনচেঙ্কোর শট ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। অবশেষে ২০তম মিনিটে মেলে সাফল্য। কর্নারে জিনচেঙ্কোর হেড পাসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেলির হেডে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। বিরতির আগে দারুণ সেভে জাল অক্ষত রাখেন অ্যারন র‌্যামসডেল। কাছ থেকে প্যালেসের ফরোয়ার্ড এদুয়ার্দোর হেড ঝাঁপিয়ে ঠেকান তরুণ এই ইংলিশ গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে প্যালেস। তবে গোলরক্ষকের বাধা এড়াতে পারেনি তারা। উল্টো ৮৩তম মিনিটে খেয়ে বসে আত্মঘাতী গোল। বুকায়ো সাকার ক্রস ক্লিয়ার করার চেষ্টায় হেডে নিজেদের জালে পাঠান মার্ক গেয়ি। প্যালেসের বিপক্ষে গতবার লিগে নিজেদের মাঠে ২-২ ড্রয়ের পর ফিরতি দেখায় ৩-০ গোলে হেরেছিল আর্সেনাল। সেই ক্ষতেও প্রলেপ দিল সবশেষ ২০০৩-০৪ মৌসুমে লিগ জেতা দলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com