বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২

এফএনএস: ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় কুমার ভার্মা। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। প্রণয় ভার্মা বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ১৯৯৪ সালে তিনি ফরেন সার্ভিসে যোগ দেন প্রণয় ভার্মা। ভারতীয় ক‚টনীতিক হিসেবে কাজ করেছেন হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে প্রণয় ভার্মা ২০১৭ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে ভারতের পরমাণু ক‚টনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রণয় ভার্মা প্রথমে টাটা স্টিলে কাজ করেছেন। ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে নিজ দেশের মিশনে দায়িত্ব নিতে যাচ্ছেন। ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন বিক্রম দোরাইস্বামী। একই বছরের ৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। দোরাইস্বামী ঢাকায় রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হন। এবার দোরাইস্বামী লন্ডনে গায়ত্রী ইশার কুমারের পদে নিযুক্ত হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com