রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দরিদ্র মৎস্যজীবীদের মাঝে জাল তৈরির সুতা বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২

তালা প্রতিনিধি \ শনিবার (৩০ জুলাই) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে কপোতাক্ষ অববাহিকার ক্ষতিগ্রস্ত ও দারিদ্র ২০টি পরিবারের মাঝে জাল তৈরির সুতা বিতরণ করা হয়। উত্তরণের এসআরএম প্রকল্পের পক্ষ থেকে সুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল­ুর রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও সাংবাদিক বি.এম জুলফিকার রায়হান প্রমুখ। এ সময় কপোতাক্ষ অববাহিকার ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের প্রত্যেকের মধ্যে ১০ হাজার টাকা মূল্যের জাল তৈরির সুতা বিতরণ করা হয়। সভায়, মৎস্যজীবীদের জীবন-মান রক্ষা সহ কপোতাক্ষ নদ রক্ষায় টিআরএম বাস্তবায়নের গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com