বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নগরঘাটায় কীটনাশক পান \ গৃহবধুর আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

নগরঘাটা প্রতিনিধি ঃ তালা উপজেলার নগরঘাটা গাবতলা গ্রামে কীটনাশক পান করে দুই সন্তানের জননী মৌসুমি (৪৫) নামের এক গৃহবধু আত্মহত্যা ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে এঘটনা ঘটে। সে গাবতলা গ্রামের ডাব ব্যবসায়ী রুস্তম আলির স্ত্রী। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী সূত্র জানাগেছে, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার স্বামী রুস্তম আলির আয়-উপার্জনের টাকা জুয়া খেলে নষ্ট করে। এ কারণে সংসারে অভাব-অনটন লেগে থাকে। এসব বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী মৌসুমি কীটনাশক পান করে আত্মহত্যা করে। বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাঞ্চণ কুমার রায় বলেন, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে পর্যন্ত তার স্বামী রুস্তম আলি পলাতক আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com