রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাকিস্তানে বন্যায় পাঁচ শতাধিক মানুষের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ: অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় পাকিস্তানে গত মাসে সাড়ে ৫শ’ মানুষের মৃত্যু হয়েছে। এতে বেলুচিস্তানের দরিদ্র অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত অঞ্চলে সাহায্য ও ত্রাণ শিবির স্থাপন করেছে সরকারের বিভিন্ন সংস্থা ও সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য খাদ্য ও ওষুধ সরবরাহে কাজ চালিয়ে যাচ্ছে তারা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৬ হাজারের বেশি ঘর-বাড়ি। দুর্গত এলাকা পরিদর্শন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ক্ষতিগ্রস্তদের কাছে খাবার ও ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আমরা সর্বোচ চেষ্টা করে যাচ্ছি। এদিকে বেলুচিস্তানের প্রাদেশিক সরকার জানিয়েছে, এই পরিস্থিতি থেকে উত্তরণে আরও তহবিলের প্রয়োজন, ইতোমধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আবেদন করা হয়েছে। সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com