সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাবনায় বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২

এফএনএস: পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে বাসের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাশিনাথপুর এলাকার বেঙ্গল মিট কড়িয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুজানগর উপজেলার আমিনপুর থানার দুর্গাপুর এলাকার আবদুল লতিফের ছেলে আবু সাঈদ খান (৫৪), তার শিশু সন্তান তাওহীদ আলম খান (৪) ও ভাতিজি রোজা খাতুন (৫)। সাঁথিয়া থানা পুলিশের ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ভ্যানচালক আবু সাঈদ পরিবারসহ শ্বশুর বাড়ি এলাকায় দাওয়াত শেষে অটোভ্যানে বাড়িতে ফিরছিলেন। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সি-লাইন পরিবহনের সঙ্গে কাশিনাথপুরের শহীদ নগর থেকে ছেড়ে আসা ওই অটোভ্যানের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুই শিশু তাওহীদ ও রোজা মারা যায়। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আবু সাইদকে মৃত ঘোষণা করেন। মাধপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত বাসটি এখনও শনাক্ত করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com