রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিষ্ণুপুর হাফিজিয়া মাদ্রাসা ছাএ ১ মাস নিখোঁজ \ পরিবারে আহাজারি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর হাফিজিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র শাকের আলীর গত ১ মাসেও সন্ধান মেলেনি। দিনমজুর পিতা, মাতাসহ আত্মীয় স্বজনরা হতাশায় আহাজারি করছে। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি গ্রামের সিরাজুল ইসলাম মোড়লের পুত্র। পরিবার ও থানা সূত্রে জানাগেছে, গত শনিবার (৮ জুলাই) সকাল ৯ টায় বাড়ি থেকে পার্শ্ববর্তী ফতেপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে বাহির হয়, অথচ সে মাদ্রাসায় ও যায়নি আবার বাড়িতে ও ফিরে আসেনি। হারায়ে যাওয়া সাকের আলী (১৩) ১ মাস ধরে নিখোঁজ থাকায় তার মা এখন পাগল প্রায়। ছেলের জন্য বুকফাটা আহাজারি আর কান্নায় দিন গুনছেন কখন পুত্র ফিরে আসবে বাড়িতে, স্থানীয়রা বলেন ফতেপুর হাফিজিয়া মাদ্রাসায় পাঁচ পারা কোরআন শরীফ সবেমাত্র শেষ হয়েছে। তার পিতা সিরাজুল ইসলাম বলেন আমার ছেলে বাড়ি থেকে বাহির হয়ে নিখোঁজ হয়ে যায়, আত্মিয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করা হয়েছে, এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ছেলে নিখোঁজের পর ১৩ জুলাই কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছে তার পিতা সিরাজুল ইসলাম। যদি কোন ব্যক্তি তার সন্ধান পান তাহলে এই নাম্বারে, ০১৭৩৭-২৩৩২২১ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com