রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মাসজিদে কুবা পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব ও গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মেহেদীবাগাস্থ মাসজিদে কুবা মসজিদ পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোঃ আজমল হোসেন ও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মোঃ তৈয়েব আলী। গতকাল জোহর নামাজের পর মাসজিদে কুবায় অতিথিরা প্রবেশ করেন মাসজিদে কুবার সভাপতি জিএম নূর ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রশিদ সহ অপরাপর মুসল­ীরা তাদেরকে স্বাগত জানান। তারপর অতিথিরা মাসজিদে কুবায় জোহর নামাজ আদায় করেন। জোহর নামাজ শেষে পরিদর্শন কালে অতিথিরা মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল­ীদের উদ্দেশ্যে বলেন, শহরের মধ্যে একটি নান্দনিক মসজিদ। আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। আপনাদের ছেলে মেয়েরা যাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সেজন্য আপনারা তাদেরকে তাগিদ দিবেন। মসজিদ আল­াহর ঘর। মসজিদে বেশি বেশি করে দান করবেন। দানের ক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অতিথিরাা আরও বলেন এলেম শিক্ষা অতি জরুরী। আপনাদের বাচ্চাদের এলেম শিক্ষা দিন। এবং এলেম শিক্ষার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, মাসজিদে কুবার কোষাধ্যক্ষ আব্দুল করিম, আবু জাফর প্রমুখ। এছাড়া মাসজিদে কুবার ইমাম, মুয়াজ্জিন ও মুসল­ীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com