বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শাস্তির মুখে বাংলাদেশ দল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০২২

এফএনএস স্পোর্টস: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে দলের সবাইকে জরিমানা করা হয়েছে। ডমিনিকায় সেই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি টাইগাররা। তাই পেতে হচ্ছে শাস্তি। বুধবার বিষয়টি জানিয়েছে আইসিসি। এক বিবৃতিতে জানায়, ওই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছিল বাংলাদেশ। এজন্য দলটির সবার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। বাংলাদেশ অধিনায়ক মাহমুদ উল­াহ রিয়াদ অভিযোগের বিষয়টি স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পায় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের জয়ের লক্ষ্যে নেমে ৬ উইকেটে ১৫৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে বৃহস্পতিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com