বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ও বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ও বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৮ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫ টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের সৌজন্যে হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুলের মালা অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় ও বঙ্গবন্ধু চত্বর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। আজ বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের রাষ্ট্র থেকে আজ আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ চলছে আজ দুর্বার গতিতে। আধুনিক বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব ও সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, আটুলিয়া আ’লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক জাকির হোসেন, মারুফ বিল­াহ সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুয়ের মাগফিরাত কামনা করে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com