রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

২৪ ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

এফএনএস: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিন গত শনিবার এই রোগে ২ জন মারা যায়। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ৪৬ শতাংশ। গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। করোনা শনাক্তের হার গত রোববার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ১০ শতাংশে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৭ হাজার ৩৩৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৪ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৬ জন। আগের দিন ৩ হাজার ৯৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২২০ জন। দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ২৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০২ শতাংশ। এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১৭৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০৫ জন। শনাক্তের হার ৫ দশমিক ৫৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com