মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অবশেষে ব্রাজিলের কোচ হতে কোন বাধা থাকলোনা আনচেলত্তির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বিশ^ ফুটবলের অন্যতম সফল ও অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি আসন্ন মৌসুমে আর রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকছেন না। দ্য অ্যাথলেটিক—এর রিপোর্ট অনুযায়ী, ইতালিয়ান এই কোচ ও ক্লাবের মধ্যে তার বর্তমান চুক্তি (যা ২০২৬ সাল পর্যন্ত চলার কথা ছিল) পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদ কতৃর্পক্ষ খুব শিগগিরই আনচেলত্তির বিদায় ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে এবং সেই ঘোষণা আসতে পারে আগামী এল ক্লাসিকোর পরপরই, চলতি লা লিগা মৌসুম শেষ হওয়ার আগেই। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরেই চলা গুঞ্জনের অবসান ঘটছে। আনচেলত্তি নিজেও আগ্রহী ছিলেন আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে। তিনি ব্রাজিল জাতীয় দলের পরবর্তী প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, যা জুন মাসের আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির প্রথম ম্যাচ হবে ইকুয়েডরের বিপক্ষে, যেখানে তার অভিজ্ঞতা ও কৌশলগত দিকনির্দেশনা নতুনভাবে দলকে সাজাতে ভূমিকা রাখবে। রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করে, আনচেলত্তি ক্লাবকে লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ একাধিক শিরোপা উপহার দিয়েছেন। এবার ব্রাজিলে ক্যারিয়ার রাঙানোর অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com