মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আজ থেকে খুলনা-কলকাতা রুটে ফের চলছে মৈত্রী এক্সপ্রেস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

এফএনএস: দীর্ঘ প্রতীক্ষার পর আজ রোববার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে দেশের দক্ষিণের জেলা খুলনার সঙ্গে কলকাতা রুটে চলাচলকারী একমাত্র ট্রেন মৈত্রী এক্সপ্রেস। মহামারি করোনার কারণে দীর্ঘদিন খুলনা-কলকাতা রুটে বন্ধ থাকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। ট্রেনটিকে বরণ করতে বেনাপোল সেজেছে নতুন সাজে। মৈত্রী এক্সপ্রেস চালুর তোড়জোড় চলছে গত তিনদিন ধরে। স্টেশনে চলছে পরিষ্কারের কাজ। ২৭ মে বসানো হয়েছে উন্নতমানের ১৪টি সিসি ক্যামেরা। বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, করোনার কারণে ২০ সালের ১৫ মার্চ মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ হয়ে যায়। রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে ভারতীয় বগি সমৃদ্ধ মৈত্রী এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন পর বেনাপোলের মাটি স্পর্শ করবে। ট্রেনটি কাস্টমস এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল ছেড়ে খুলনার উদ্দেশে রওনা দেবে ১০টা ৪৫ মিনিটে। ফিরতি ট্রেন খুলনা ছেড়ে বেনাপোল পৌঁছাবে ৩টা ১৫ মিনিটে। বেনাপোল ইমিগ্রেশন এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে ভারতের উদ্দেশে রওনা দেবে ৪টা ১৫ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com