বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে লাইব্রেরির পাঠ কক্ষে “ক’ গ্র“প- ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, “খ’ গ্র“প ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা (শহিদ মিনার), “গ” ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্র“পের বিভিন্ন প্রতিযোগিতায় ১৫০ জন প্রতিযোগি অংশ নেয়। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিব লাইব্রেরি সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও লাইব্রেরির নির্বাহী সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, চিত্রশিল্পী রিয়াছাদ আলী, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com