শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আবাদের হাট বাজারে নৌকার স্বপক্ষে জনসভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার \ বুধবার বিকাল ৫ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট বাজারে আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তাপস আচার্যের সভাপতিত্বে নৌকার স্বপক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা গোলাম মোরশেদ,আলহাজ¦ মোঃ আব্দুল মান্নান, মনিরুল ইসলাম মাসুম, গোপাল চন্দ্র ঘোষাল, এস এম আবুল কালাম আজাদ, মোঃ শওকত আলী, মোঃ রেজাউল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথি সরকারের সকল উন্নয়ন মুখি কর্মকান্ড তুলে ধরেন এবং আগামীতে নৌকার স্বপক্ষে ভোট দিয়ে জননেত্রী হাসিনাকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দেওয়ার আহ্বান জানায়। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুসাহাদাৎ পলাশ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com