শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আল হিলালেই যাচ্ছেন মেসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। গতকাল শনিবার পিএসজির জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর এই ম্যাচ দিয়ে পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্কের ইতি ঘটবে মেসির। সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে চলছে আলোচনা। তবে স্পেনের গণমাধ্যম জানিয়েছে, শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’ এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুব শিগগিরই। ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। মেসির চ‚ড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে সৌদি আরবের ক্লাবটি। এদিকে বার্সেলোনার কোচ জাভির দাবি বার্সেলোনাতেই ফিরবেন মেসি। শুক্রবার তিনি বলেছিলেন, ‘মেসি নিজেও জানে যে আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। আমাদের এখানে তাকে ফেরাতে আমরা প্রস্তুত আছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com