শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে জরায়ূ ও স্তন ক্যান্সার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্র“পের সদস্য কিশোর কিশোরীদের অংশগ্রহনে “জরায়ু ও স্তন ক্যান্সার” বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সকালে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। বিভিন্ন ইউনিয়নের ৩০জন কিশোর-কিশোরীর অংশগ্রহনে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাবরিন মুরসাল ও সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোছাঃ শাহিনুর খাতুন। সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপনের সঞ্চালনায় কর্মশালায় প্রজেক্টরে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন, সিভিল সার্জন অফিসের হেলথ এডুকেটর তাপস কুমার সরকার ও অডিও ভিউজুয়্যাল অপারেটর ধীরেন্দ্রনাথ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com