রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৫৬ টি মোটরসাইকেল জব্দ \ ১৫টি মামলা দায়ের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৬ টি মোটরসাইকেল জব্দসহ ১৫ টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাজী মনিরুজ্জামান এর নির্দেশনায় টি আই হেলাল, সার্জেন্ট কনক, সার্জেন্ট মিল্টন ও এটিএমআই আলফাজ এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আশাশুনি থানা এলাকায় ফিটনেসবিহীন ২৭টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে এবং বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে ২৯ টা মোটরসাইকেল জব্দ করে রাখা হয়। এছাড়া হেলমেট, ড্রাইভিং ও বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে ১৫ জনকে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সার্জেন্ট কনক। এসময় তিনি সাংবাদিকদের বলেন, জননিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করছে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এসময় আরো জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com