মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে দুর্যোগ দুর্যোগঝুঁকি হ্রাস বিষয়ক গোলটেবিল সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনিতে সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধ (আইডিআরআর) প্রকল্পের স্টেকহোল্ডারদের সাথে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও স্মার্ট সিটি বিষয়ক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কারিতাস জার্মানির আর্থিক সহায়তায়, আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। সভায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ফলাফল ও কার্যক্রম সহযোগিতা, উপক‚লীয় এলাকায় জলবায়ু পরিবর্তন এর ক্ষেত্রে বর্তমান সমস্যা সমুহ, সরকারের গৃহীত পদক্ষেপ, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে করনীয়তা, জলবায়ু পরিবর্তন ও অভ্যন্তরীন অভিবাসন নিয়য়ে নীতি নির্ধারণী পর্যায়ে সুপারিশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্থানীয় সরকার প্রতিনিধি, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও মিডিয়া প্রতিনিধিবৃন্দ অংশ নেন। সবশেষে অভ্যন্তরীন বাস্তুচ্যুত পরিবারের শিশুদের মাঝে শিক্ষা সহায়তার জন্য নগদ অর্থ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com