সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১.৪৫ মিনিটে আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, সদর ইউনিয়নের আব্বাস গাজীর ছেলে রমজান আলী (২২) প্রতিদিনের ন্যায় আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে যায়। এসময় সে পানি ডুবে মারা যাওয়ার পর পুকুরের অপর প্রান্তে থাকা আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়দের জানান। এরপর দ্রুত পুকুর থেকে রমজান আলীকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com