মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে পুলিশের অভিযানে জামায়াত-বিএনপির ৭ নেতাকর্মী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে পুলিশের অভিযানে জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই নুর হোসেন, এসআই তানভীর, এসআই মহিতুর রহমান সহ সঙ্গে ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনাকালে বিশেষ ক্ষমতা আইনে ৩৫(৫)৩৫ নং মামলার আসামী আদালতপুর গ্রামের আফিল উদ্দিন সানার ছেলে আবুল কাশেম সানা (৪৫), হাজীপুর গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে নাসির উদ্দিন সরদার (৫২), বিছট গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে মোঃ সোহরাব হোসেন (২৮), মৃত ফাজেল গাজীর ছেলে মোঃ মাহমুদ হোসেন (৪০) প্রতাপনগর গ্রামের আব্দুল করিম মল্লিকের ছেলে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর কবির (৪২), কল্যাণপুর গ্রামের আব্দুল হাকিম গাজীর ছেলে মোঃ হেলাল উদ্দিন (৫২), কোদন্ডা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মোঃ সাহেব আলী (২২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com