মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনির জমজ দুইবোন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

এম এম নুর আলম/ প্রভাষক শিবপদ সরকার \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফাকরাবাদ গ্রামের আছাদুল ফকির ও রেহেনা খাতুন দম্পতির জমজ দুই কন্যা ফারজানা জাহান ও ফারহানা জাহান বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা’২২ এর সাতক্ষীরা জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। অত্যন্ত অসচ্ছল ও গরীব পরিবারের সদস্য থেকে ঘুষ ও তদবির ছাড়াই পুলিশের চাকরি হওয়ায় এলাকায় চলছে খুশির জোয়ার। তাদের পিতা আসাদুল ইসলাম ফকির বলেন, আমি বেকার। আমার স্ত্রী দর্জি কাজ সহ হাতের কাজ জানে। তার আয়ে এবং সরকারি বিভিন্ন সাহায্য পেয়ে আমাদের মেয়ে তিনটিকে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করাচ্ছি। আমার বড় মেয়ে আফসানা আখি সাতক্ষীরা সরকারি কলেজ গণিত বিষয়ে অনার্সে অধ্যায়নরত। আমার মেয়েরা টিউশনি করে পরিবারে সাহায্য করে। আমার পরিবারের এই দুঃসময়ে আমার জমজ ছোট দুই মেয়ের পুলিশের চাকরি হওয়ায় আমি ও আমার পরিবার সহ এলাকার মানুষ খুবই খুশি হয়েছে। তারা জমজ দুই বোন বর্তমানে আশাশুনি মহিলা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি আরো বলেন, আমার দুই মেয়ে পুলিশে চাকুরিতে যাতে চূড়ান্তভাবে নিয়োগ পেতে পারে তার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সেইসাথে সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com