রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি ইউএইচএ’র উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেরা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার সকালে পৃথক পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এদিন সকালে উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম এর বাস ভবনে এবং উপজেলা নির্বাহী অফিসার ইয়ানূর রহমান এর সাথে তার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক। এসময় নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে স্বাগত জানানোর পাশাপাশি স্বাস্থ্য বিভাগকে আরও গতিশীল ও জনগণের কল্যাণে এগিয়ে নিতে পরামর্শ ও পারস্পরিক মতবিনিময় করা হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, এমওডিসি ডাঃ মোঃ আব্দুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com