রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সঞ্চালনায় সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবুল, আলহাজ্ব আবু দাউদ ঢালী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় কৃষি বিভাগের ভবন নির্মান, মহিলা অধিদপ্তরের সুফলভোগির তালিকা, উপজেলায় যাত্রাপালার নামে বেহায়াপনা, ট্রলিতে মাটি বহন করে রাস্তা নষ্ট করা, ইট ভাটায় কাঠের ব্যবহার রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com