শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা কৃষি অফিসের সামনে উপকরণ বিতরণ করা হয়। আশাশুনির পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ১৭২ জন কৃষক—কৃষাণিকে ৬ টি করে ফলের চারা (আম, পেয়ারা, কুল, বিলিম্বি, কদবেল ও মাল্টা), বীজ সংরক্ষণ পাত্র, নেট, জৈব সার, ৩ মৌসুমের জন্য ১২ প্রকার করে ৩৬ প্রকারের বীজ প্যাকেট প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, এসএপিপএ বিল্লাল হোসেন, এসএওবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com