শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউএস ওপেনে খেলতে পারবেন জোকোভিচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: করোনা টিকা না নেওয়ার সিদ্ধান্তে অটুট থাকায় বেশ কিছু টুর্নামেন্ট মিস করেছেন টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচ। সা¤প্রতি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানা পোলিস ও মায়ামি ওপেন তিনি খেলার অনুমতি পাননি। তবে জোকোভিচ ভক্তদের জন্য সুখবর হলো, তিনি যুক্তরাষ্ট্র ওপেনে খেলতে পারবেন। বিশ্বের কোটি কোটি মানুষ করোনা ভ্যাকসিন নিলেও জোকেভিচ কেন যেন গোঁ ধরে বসে আছেন। তিনি কিছুতেই এই টিকা নেবেন না এবং তাকে বাধ্য করা হলেও তা মানবেন না! তার বক্তব্য ছিল, এটা নিয়ে জোর করার অর্থ হলো তার ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা। এই কারণেই গতবার অস্ট্রেলীয় ওপেনে না খেলেই তাকে ফিরতে হয়েছিল। এমনকি মেলবোর্নে মামলা করেও লাভ হয়নি। তবে বিশ্বের বেশ কিছু দেশ সা¤প্রতিক সময়ে করোনাবিধি শিথিল করায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে। গত প্রায় দুই বছর ধরে এই করোনা টিকা না নেওয়া ইস্যু ঘিরে বিতর্কে সময় কেটেছে জোকোভিচের। এরপর টেনিসের মূল¯্রােতে অনেকটাই ফিরে রাফায়েল নাদালের সর্বাধিক মেজর জয়ের রেকর্ড ছুঁয়েছেন। এবার স্প্যানিশ তারকাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ জোকোভিচের সামনে। যুক্তরাষ্ট্র সিনেট গত বুধবার তাদের করোনা বিধি বাতিল করেছে। এখন আর দেশটিতে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকা নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না। তাই কিছুটা অপ্রত্যাশিত ভাবেই জোকোভিচ যুক্তরাষ্ট্র ওপেনে খেলার সুযোগ পেয়ে গেলেন।- স্কাই স্পোর্টস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com