শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

এফএনএস বিদেশ: রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায় ইউক্রেনে চীনের এক কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রুশ বাহিনীর পৃথক হামলায় দেশটিতে আরও তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েহে, গত বৃহস্পতিবার রাতে ইউক্রেনে বিভিন্ন জায়গায় রুশ বাহিনী এ হামলা চালায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ ইউক্রেনের বন্দর শহরগুলোতে টানা তৃতীয় রাতের বিমান হামলায় গত বৃহস্পতিবার অন্তত তিনজন নিহত এবং একটি চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দর শহর ওদেসার চীনা কনস্যুলেটে অন্তত একটি ভাঙা জানালা দেখা যাচ্ছে- এমন একটি ছবি পোস্ট করেছেন। তবে চীনা ওই কনস্যুলেটে অন্য কোনো ক্ষতির চিহ্ন নেই। বস্তুত ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার পক্ষে অবস্থান করছে চীন। তবে রুশ হামলায় ইউক্রেনে চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রুশ-মিত্র বেইজিং। অন্য একটি ইউক্রেনীয় বন্দর নগরীতে রুশ হামলায় চীনের জন্য নির্ধারিত ৬০ হাজার টন কৃষিপণ্য ধ্বংস হয়ে গেছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করার একদিন পর এ হামলার ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com