রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানিতে কোন সমস্যা নেই -পুতিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২

এফএনএস বিদেশ: ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি করতে কোন সমস্যা নেই। এএফপি জানায়, শুক্রবার তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ‘ইউক্রেন থেকে শস্য রপ্তানি করতে কোন সমস্যা নেই। ইউক্রেনীয় বন্দর দিয়ে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অন্যান্যের মাধ্যমে বা এমনকি মধ্য ইউরোপের মাধ্যমেও রপ্তানি করা যেতে পারে’, বলেন পুতিন। রাশিয়ান নেতা আজভ সাগরে ইউক্রেনীয় বন্দর মারিউপোল এবং বারদিয়ানস্কের মাধ্যমে রপ্তানির সম্ভাবনার কথা উলে­খ করেছেন। যার মাধ্যমে কৃষ্ণ সাগরে প্রবেশ করা যায়। দুটি বন্দরই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। কিইভের নিয়ন্ত্রণাধীন বন্দরগুলি বিশেষ করে ওডেসা ব্যবহার করা যেতে পারে বলে মন্তব্য করেন পুতিন। তবে ইউক্রেনের দখলে থাকা বন্দরের চারপাশ থেকে মাইন সরানোর জন্য বলেন তিনি। পুতিন বলেন, রাশিয়া বিনিময়ে জাহাজগুলোকে নিরাপদে যাওয়ার অনুমতি দেবে। তিনি জানান, অন্যান্য বিকল্পগুলির মধ্যে রয়েছে রোমানিয়া, হাঙ্গেরি বা পোল্যান্ড হয়ে দানিউব নদী ব্যবহার। ‘কিন্তু সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, সবচেয়ে সস্তা হবে বেলারুশের মাধ্যমে রপ্তানি করা, সেখান থেকে বাল্টিক বন্দরে, তারপরে বাল্টিক সাগরে এবং তারপরে বিশ্বের যেকোন জায়গায় যেতে পারে।’ তবে পুতিন বলেন, বেলারুশের মাধ্যমে যে কোন রপ্তানি মস্কোর মিত্র মিনস্কের বিরুদ্ধে পশ্চিমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সাথে শর্তসাপেক্ষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com