শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউরোপায় ম্যানইউর জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

এফএনএস স্পোর্টস: উয়েফা ইউরোপা লিগের ম্যাচে সেরিফের বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতের এই ম্যাচে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ম্যানইউ। গোল পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৪৪তম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসনের পাসে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন দিয়েগো দালট। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। ৮১তম মিনিটে গোল করে রেড ডেভিলসদের বড় জয় নিশ্চিত করেন রোনালদো। এই জয়ের ফলে ‘ই’ গ্র“প থেকে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। ম্যাচ শেষে রোনালদোর পারফরম্যান্স সম্পর্কে ম্যানইউ কোচ এরিক টেন হাগ বলেন, ‘সে নিজেকে সঠিক জায়গায়ই রাখছিল। হাল ছেড়ে দেয়নি। এটা আসলে ওর পুরো ক্যারিয়ারেরই চিত্র। শেষ পর্যন্ত হাল না ছাড়ার পুরস্কার পেয়েছে সে। ’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com