সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৭ আরোহীর লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

এফএনএস বিদেশ: ইতালিতে বিধ্বস্ত হেলিকপ্টারের ৭ আরোহীর সবার মৃতদেহ উদ্ধারকর্মীরা খুঁজে পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ওই হেলিকপ্টারটি রাডারের পর্দা থেকে হারিয়ে গিয়েছিল; তারও দুইদিন পর গত শনিবার ৭ আরোহীর মৃতদেহ মেলে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তুসকানির লুকা থেকে উত্তরাঞ্চলীয় শহর ত্রেভিসোতে যাওয়ার পথে কপ্টারটি প্রত্যন্ত এক এলাকায় বাজে আবহাওয়ার খপ্পরে পড়েছিল। “উদ্ধাকর্মীরা হেলিকপ্টারের ৭ আরোহী মৃতদেহ খুঁজে পেয়েছেন; এদের মধ্যে ৪ জন তুরস্কের, দুইজন লেবাননের নাগরিক। এরা ব্যবসায়িক সফরে ইতালি এসেছিলেন। ইতালীয় পাইলটের মরদেহও মিলেছে,” বিবৃতিতে বলেছে মোদেনা শহরের মুখ্য কর্মকর্তার কার্যালয়। বিধ্বস্ত হেলিকপ্টারটি তুসকানি ও এমিলিয়া রোমানা অঞ্চলের সীমানার মধ্যে পাওয়া গেছে বলে একই বিবৃতিতে জানানো হয়েছে। তদন্তের অংশ হিসেবে কৌঁসুলিরা ওই এলাকাটি ঘিরে রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com