রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, এখনো নিখোঁজ ১১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২

এফএনএস বিদেশ : ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনায় এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে ৩১ জনকে। দেশটির এক কর্মকর্তা সোমবার এ কথা জানান। দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাকাসার প্রণালীতে গত বৃহস্পতিবার জ¦ালানি তেল ফুরিয়ে গেলে এবং খারাপ আবহাওয়ায় পড়ে একটি ফেরি ডুবে যায়। স্থানীয় উদ্ধার দলের প্রধান জুনাইদি জানান, এ পর্যন্ত ৩১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। তিনি আরো জানান, ফেরি যেখানে ডুবেছে সেখান থেকে আরো ২০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার অভিযানে হেলিকপ্টারও মোতায়েন করা হয়। জুনাইদি জানান, নৌযানটির যাত্রী বহন করার কোনো অনুমোদন ছিল না। এর ক্যাপ্টেন ও মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়শই নৌ দুর্ঘটনা ঘটে থাকে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com