বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইরানের দক্ষিণাঞ্চলে বন্যায় অন্তত ২০ মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

এফএনএস আন্তর্জাতিক: ইরানের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে এবং এখনো ৩ জন নিখোঁজ রয়েছে। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ খবর দিয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলিল আব্দুল­াহির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, শুক্রবার ফার্স প্রদেশের ইস্তাহবান নগরীর কাছের বিভিন্ন শহর ও গ্রামে ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে বন্যাজনিত কারণে এসব মানুষের মৃত্যু ঘটে। প্রাদেশিক রেড ক্রিসেন্টের প্রধান হুসেইন দেরভিশি বলেন, ২২টি দল এবং ১২৫ জন লোক দুর্যোগপ্রবণ এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। এদিকে, এই বন্যায় অন্তত ৫১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার্তদের কাছে সাহায্য পৌঁছে দেয়া হচ্ছে বলেও জানান তিনি। সূত্র- এএফপি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com