বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

উইন্ডিজ-ইংল্যান্ড সিরিজে বিশ্বরেকর্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

এফএনএস স্পোর্টস: সদ্যই শেষ হয় উইন্ডিজ বনাম ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রোববার শেষ ম্যাচ ১৭ রানে জয়ের মাধ্যমে সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নেয় টি-টোয়েন্টির ফেরিওয়ালারা। এই সিরিজে দেখা গেছে বেশ কিছু রেকর্ড ভাঙা-গড়ার খেলাও। যদিও ম্যাড়ম্যাড়ে একটি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হয়েছিল। এবার নজর দেওয়া যাক এই সিরিজের দারুণ সব রেকর্ডে। উইন্ডিজ-ইংল্যান্ড সিরিজে মোট ছক্কা হয়েছে ৯৬টি! যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। আগের রেকর্ডটি হয়েছিল ২০১৯ সালে। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডে ৫ ম্যাচের সেই সিরিজে ছক্কা হয়েছিল ৯৪টি। গত বছর ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজে বল ৮৪ বার হাওয়ায় ভেসে সীমানা পার হয়েছিল। ছক্কার এই বন্যার মাঝেও জেসন হোল্ডার গড়েছেন দ্বিপক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড! ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৭ রানে ৪ উইকেট নিয়ে সিরিজ শুরু করেছিলেন এই ক্যারিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার। শেষ ম্যাচে দেখা পান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের। সব মিলিয়ে সিরিজ থেকে তার প্রাপ্তি ১৫ উইকেট। যা এক সিরিজে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। ৫ ম্যাচের সিরিজে আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ইশ সোধির (১৩ উইকেট)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com