রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এবার আর্জেন্টিনার ব্যাংক নোটে মেসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ৩৬ বছরের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। ১৯৮৬’র পর ২০২২’এ এসে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার এই বিশ্বজয়ের নায়কের ভ‚মিকায় ছিলেন মেসি।এবার সেই নায়ককেই দেওয়া হচ্ছে বিশেষ সম্মান। আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন আর্জেন্টিনা ফুটবলের এই মহাতারকা। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবদেনে জানা গেছে, আর্জেন্টিনার ১০০০ পেসোর নোটে থাকবে মেসির ছবি। আর্জেন্টিনার ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি বিশ্বকাপ জয়ের মতো এত বড় জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতেই ব্যাংক নোটে মেসির ছবি সংযুক্ত করতে চাচ্ছে। জানা গেছে, ১০০০ পেসোর নোটের এক পাশে থাকবে মেসির ১০ নম্বর জার্সি পরিহিত একটি ছবি। মেসির স্বাক্ষরও থাকবে সেখানে। তার নিচে লেখা থাকবে ‘কাতার-২০২২’ এবং লিওনেল মেসির নাম। নোটের অন্য পাশে থাকবে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আর্জেন্টিন দলের উল­াসের ছবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com