বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এরদোয়ানের নৈশভোজে প্রধান বিচারপতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

এফএনএস: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের নিমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার রাতে সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। ব্যারিস্টার সাইফুর রহমান জানান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পাঁচদিনের সফরে গত ২৩ এপ্রিল তুরস্কের উদ্দেশ্যে রওনা করেন। সফরকালে তিনি তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ অনুষ্ঠানের অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের আমন্ত্রণে তার সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন। এ নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের প্রধান বিচারপতিরা অংশ নেন। সফর শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতির দেশের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০১ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি হন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com