রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে তিন হাজার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ৫৩৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৯৯৯টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জনে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com