বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

করোনা মৃত্যু ৪১ জনের, শনাক্ত ৭ হাজার ২৬৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জনে। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৯টিতে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। এ সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ১১ হাজার ৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জনের, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনা ও রংপুরে ৩ জন করে এবং সিলেটে ২ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com