রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় একটি চায়ের দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় একটি চায়ের দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনআলী মোড়ে এ ঘটনা ঘটে। দোকান মালিক স্বামী পরিত্যক্তা ময়না খাতুন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত বারোটার দিকে মোড় সংলগ্ন বসবাসকারীরা মোবাইল ফোন জানান আমাকে জানান কে বা কারা তোমার দোকানে আগুন দিয়েছে। খবর পেয়ে দ্রুত দৌড়ে এসে দেখি আগুন জ্বলছে। আশেপাশে কোন পানি না থাকায় আগুন নিভানো সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো জানান, তার দোকানে নগদ টাকা, মালামাল সহ প্রায় ২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি প্রস্তুতি নিয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com