রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে ইংরেজী বক্তব্যে প্রথম হলো প্রমি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উৎযাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই শিক্ষা সপ্তাহ উপলক্ষে ইংরেজীতে উপস্থিত বক্তব্য,গান,কিরাত,রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর এ প্রতিযোগিতায় উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। তবে ইংরেজী উপস্থিত বক্তব্যে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমানের মেয়ে শেখ আমানুল­াহ কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ফারিহা রহমান প্রমি। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব প্রমখ। এছাড়া বিচারক মন্ডলীসহ উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com