মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় পল­ী প্রাণি চিকিৎসকদের নিয়ে এক সেমিনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় পল­ী প্রাণি চিকিৎসকদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাজিরহাট গার্লস হাইস্কুলে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রাণি স্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, ‘গরু-ছাগলসহ গৃহপালিত পশুপাখি প্রান্তিক জনগোষ্ঠির আর্থিক সংস্থানের অন্যতম প্রধান মাধ্যম। একই সাথে বিভিন্ন প্রাণি খামার করে অর্থনৈতিক স্বচ্ছলতা পাচ্ছেন অনেকে। সুতরাং প্রাণি স্বাস্থ্যের উপর সুনজর রাখা কর্তব্য।’ ইয়ন এ্যানিম্যাল হেল্থ প্রা. লিঃ আয়োজিত ওই সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার ৩০জন পল­ী প্রাণি চিকিৎসক অংশ নেন। উপজেলা পল­ী প্রাণি চিকিৎসক এ্যাসোসিয়েশনের সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইয়ন এ্যানিমেল হেল্থ প্রা. লি.-এর খুলনা, বরিশাল ও ঢাকা একাংশের আরএসএম মো. সায়েম আলী, এএসএম (খুলনা) অসীম কুমার, টিএফ (সাতক্ষীরা) সুব্রত গোলদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক প্রতিষ্ঠানের এফএ (কলারোয়া) খবির হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com