মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় ফেনসিডিলসহ ১ ব্যবসায়ী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সাহেব আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সীমান্তবর্তী গয়ড়া চন্দনপুর ও কাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক ওই মাদক ব্যবসায়ী উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মান্দার মোড়ড়লের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। পরে তার নেতৃত্বে সঙ্ঘীয় পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাহেব আলী (৪৫) কে আটক করে। পরে তার দেহ তল­াশী করে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com