মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও হুইল চেয়ার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিমিয় সভা ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার(১৩ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সাংসদ এড. মুস্তফা লুঃফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মধুসূদন মন্ডল, হারন-অর-রশিদ, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষক আহসান কবীর মধু, তাহমিনা খাতুন, এস,আই বাকী বিল্লাহ ও উপজেলায় কর্মরত সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ। মতবিনিময় সভা শেষে ৮ জন প্রতিবন্ধি শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস,এম মফিজুল ইসলাম।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com