বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের ইসলামী ব্যাংক এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে এক নছিমন চালক নিহত হয়েছেন। নিহত নছিমন চালকের বাড়ী ঝিনাইদাহ জেলার মহেশপুর থানার বাঁশবাড়িয়া গ্রামের মৃত মজু সরদারের ছেলে মোস্তফা হোসেন (৪২)। কলারোয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম জানান, শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে মহেশপুর থেকে ছেঁড়ে আসা একটি কাচা মরিচ বোঝাই নছিমন কলারোয়া ইসলামী ব্যাংকের সামনে রাস্তার পাশে দাড়িয়ে একটি ট্রাকে পেছন থেকে নছিমন নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা খেয়ে গাড়ীর চালক মারাতœকভাবে আহত হন। সেখানে থাকা লোকজন নছিমন চালকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে কলারোয়া থানার ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com