রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় ৪ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পৌর সদরে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পৌর সদরের তুলমীডাঙ্গা ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে এসব গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কলারোয়া পৌর সদরের তুলমীডাঙ্গা গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নাজমা খাতুন (৪৯) ও একই গ্রামের হযরত আলীর স্ত্রী মালেকা বানু(৪৭)। থানা সুত্রে জানা যায়, ওই সময় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পৌর সদরের তুলমীডাঙ্গা ট্রাক টার্মিনাল এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধার নেতৃত্বে এসআই (নিঃ) বাবুল হোসেন, এএসআই (নিঃ) জাকির হোসেন সংগীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালায় । এ সময় টার্মিনাল এলাকায় মিন্টুর ফার্নিসারের দোকানের পাশে যশোর-সাতক্ষীরা সড়কের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে মহিলা পুলিশ দিয়ে তাদের দেহ তল­াশী করে ৪ কেজি গাঁজা জব্দসহ উদ্ধার করা হয়। এব্যাপারে কলারোয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে সাতক্ষীরা আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয় বলে জানার ওসি নাছিরউদ্দীন মৃধা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com