বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় ৯ কেজি রুপার গহনাসহ ২ চোরাকারবারি আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে আবারও রুপার গহনা পাচারকারী ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যার পর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন- উপজেলার গাড়াখালি গ্রামের সামসুর রহমানের ছেলে পাচারকারী জসীম উদ্দীন(২২) ও পাশ্ববর্তী কাকডাঙ্গা গ্রামের হারুন দালালের ছেলে আসাদুজ্জামান(৪০)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যার পর থেকে পুলিশের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা সীমান্ত এলাকায় নজরদারি করে। নজরদারির এক পর্যায়ে সীমান্তের কাকডাঙ্গা এলাকায় পথরোধ করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ভারতীয় ৯ (নয়) কেজি রুপার গহনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিভিন্ন ধরনের রুপার গহনাগুলি ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসছিলো বলেও তিনি জানান। তিনি আরো জানান, আটককৃতদ্বয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শুক্রবার তাদেরকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত: থানা পুলিশের অভিযানে সীমান্ত এলাকা থেকে স¤প্রতি এয়ারগান, বিপুল পরিমানে কার্তুজ, ৪ পিচ স্বর্ণের বার, গাঁজা, মদ পাচার ও অন্যান্য অপরাধে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com